২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ, জামায়াতের জড়িত থাকার কথা অস্বীকার

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানদের বিদ্রোহে জামায়াতে ইসলামী জড়িত রয়েছে বলে বৃহস্পতিবার সিএনএন-আইবিএন টেলিভিশনের বরাত দিয়ে বিডিনিউজ ২৪ ডটকম প্রচারিত খবরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানদের বিদ্রোহে জামায়াতে ইসলামী জড়িত রয়েছে বলে বৃহস্পতিবার সিএনএন-আইবিএন টেলিভিশনের বরাত দিয়ে বিডিনিউজ ২৪ ডটকম প্রচারিত খবরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি। দলের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ তাসনীম আলম এক বিবৃতিতে খবরটিকে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট হিসেবে অভিহিত করে এর নিন্দা করেন। তিনি বলেন, তার দল মনে করে দেশবাসীকে বিভ্রান্ত ও আসল সত্যকে আড়াল করার জন্য নাম উল্লেখ না করে কয়েকটি ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই মিথ্যা ও বানোয়াট খবরটি প্রচার করা হয়েছে। বিডিআর জওয়ানদের বিদ্রোহের ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন। বিডিনিউজ ২৪ ডটকম/টিআর/২২৩৫ঘ.