২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মোবাইল ফোন কোম্পানির ব্যাপারে মন্ত্রীর দুরকম কথা

নতুন মোবাইল ফোন কোম্পানিকে লাইসেন্স দেওয়ার ব্যাপারে সংসদে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন মোবাইল ফোন কোম্পানিকে লাইসেন্স দেওয়ার ব্যাপারে সংসদে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ সাংসদ মোঃ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, "সরকার আর কোন মোবাইল ফোন কোম্পানিকে লাইসেন্স দেবে না।" একই বিষয়ে জাতীয় পার্টির সাংসদ ফজলে রাব্বীর এক সম্পূরক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এর ঠিক উল্টো কথাই বলেন। রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, "আমরা আরো কোম্পানি আনার চেষ্টা করছি।" এছাড়া জুনায়িদ আহমেদ পলকের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। তিনি আরো জানান, সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক স