২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে মেয়র প্রার্থীদের জামানত

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের জামানত ও নির্বাচনী ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের জামানত ও নির্বাচনী ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকালে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইসি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "ডিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের জামানত এক লাখ টাকা এবং নির্বাচনী ব্যয় ৩০ লাখ নির্ধারণ করা হয়েছে। ডামি প্রার্থী ঠেকাতে এবং ব্যয় খরচ কমাতে জামানত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য প্রস্তাবিত নির্বাচন পরিচালনা বিধিমালায় এসব প্রস্তাবনা রয়েছে বলে তিনি জানান। গত নির্বাচনে মেয়র প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয় ১০ লাখ টাকা নির্ধারিত ছিল। সাখাওয়াত আরো জানান, সিটি করপোরেশন নির্বাচনে ভোটার অনুপাতে সর্বনিম্ন পাঁচ লাখ থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাচনেও একই ধরনের বিষয় বিবেচনা করা হবে। তিনি বলেন, এক মঞ্চে প্রতিদ্বন্দ্বী সব মেয়র প্রার্থীকে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশনের অর্থায়নে নির্ধারিত চারটি স্থানে চারটি সমাবেশে তারা ভোট চাইতে পারবে। তবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে এবং জনসভা করতে পারবে না। পথসভা করার সুযোগ পেলেও তাতে একটির বেশি মাইক ব্যবহার করতে পারবে না। ইসি আগামী মার্চে ডিসিসি নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/২০৪৮ ঘ.