২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকো দুর্ঘটনা মামলায় চারজনের জামিন

ভোলার লঞ্চ দুর্ঘটনায় দায়ের করা হত্যা মামলার চার আসামি বুধবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লঞ্চ দুর্ঘটনায় দায়ের করা হত্যা মামলার চার আসামি বুধবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। এরা হলেন- দুর্ঘটনা কবলিত এমভি কোকো-৪ এর মাস্টার আবদুর রহিম, ব্যবস্থাপক মিজানুর রহমান, ঘাট সুপারভাইজার মো. কিবরিয়া ও কর্মচারী জামান। বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এ চারজনকে ছয় মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পাশাপাশি এ মামলাায় তাদেরকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। এ মামলায় লঞ্চটির চার কর্মচারীর পক্ষে আগাম জামিনের আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট এএসএম মিজানুর রহমান। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ। ঈদের আগের দিন গত ২৭ নভেম্বর ভোলার লালমোহনে কোকো-৪ লঞ্চটি দুর্ঘটনায় পড়ে ৮০'রও বেশি যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী লালমোহনের মো. কামাল থানায় হত্যা মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫৫ ঘ.