২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কাউন্সিল শুরু

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর মঙ্গলবার সকালে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 04:25 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর মঙ্গলবার সকালে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল। সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিল উদ্বোধন করেন পুনর্র্নিবাচিত চেয়ারপারসন খালেদা জিয়া। অসীম কুমার উকিলের নেতৃত্বে সরকারি দল ও বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানস্থলে গিয়েছে। কাউন্সিল উপলক্ষে রাজধানীতে বড় বড় ডিজিটাল ব্যানার-ফেস্টুনসহ অনুষ্ঠানস্থল নানা ধরনের পতাকায় সাজানো হয়েছে। বিপুল জনসমাগমে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর এই এলাকাটি। আয়োজকরা জানান, পুলিশ ও র‌্যাবসহ দলীয় নিরাপত্তা স্কোয়াডের তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এই কাউন্সিলে উপস্থিত থাকছে ২৫১২ জন কাউন্সিলর, ১২ হাজার ডেলিগেইট এবং ৩ হাজার দেশি-বিদেশি অতিথি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রথম কাউন্সিল অধিবেশন করেন। এরপর ১৯৮৩ ও ১৯৮৮ সালে ক্ষুদ্র পরিসরে দ্বিতীয় ও তৃতীয় এবং ১৯৯৩ সালে বৃহৎ পরিসরে চতুর্থ কাউন্সিল হয় বিএনপির। গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধনী) এর আওতায় দলের গঠনতন্ত্র সংশোধন করতেই এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ওই আইনের আওতায় আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের কাছে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধতা রয়েছে। আওয়ামী লীগসহ অধিকাংশ রাজনৈতিক দল তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে। বাকি রয়েছে বিএনপিসহ ছয়টি দল। কাউন্সিলের কর্মসূচির মধ্যে আছে, সকালে উদ্বোধনী অনুষ্ঠান, দুপুরে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরান পাঠের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কাউন্সিলের শে