২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলে মহাসচিবসহ আংশিক কমিটি

বিএনপির মঙ্গলবারের জাতীয় কাউন্সিলে দলের মহাসচিবসহ আংশিক কমিটি ঘোষণা দেবেন পুনর্নির্বাচিত চেয়ারপারসন খালেদা জিয়া। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

সুমন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মঙ্গলবারের জাতীয় কাউন্সিলে দলের মহাসচিবসহ আংশিক কমিটি ঘোষণা দেবেন পুনর্নির্বাচিত চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকালে দলের যুগ্ম-মহাসচিব ও কাউন্সিল প্রচার উপকমিটির আহবায়ক গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, "নেতাকর্মীদের ব্যাপক প্রত্যাশা আছে- এই কাউন্সিলেই নতুন নেতৃত্বের ঘোষণা আসবে। দলের চেয়ারপারসন পুনর্নির্বাচিত হয়েছেন। সেই অনুযায়ী বিদ্যমান গঠনতান্ত্রিক দায়িত্ব থেকে তিনি নতুন মহাসচিবসহ কিছু গুরুত্বপূর্ণ পদে একটি আংশিক কমিটি উপহার দেবেন