সুনামগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র সুনামগঞ্জ জেলা কমিটি কেন্দ্র অনুমোদন করেছে।
কেন্দ্রীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার রাত ৯টায় এ অনুমোদন দেন বলে দলের পৌর সাংগঠনিক সম্পাদক একেএম মহিম জানান।
অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া ও রফিক চৌধুরী।
তবে কমিটির অন্য সদস্যদের নাম এখনো ঘোষণা করা হয়নি বলে তিনি জানান।
গত ২৫ নভেম্বর জেলায় বিএনপির দুইটি গ্র"প পৃথক সম্মেলনে দু'টি কমিটি ঘোষণা করে। দুই গ্র"পই কমিটি অনুমোদনের চেষ্টা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24