ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইন প্রয়োগে ব্যর্থতার কারণ খুঁজে বের করার ওপর জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার 'নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের' প্রথম দিনে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্ট আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি।
ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা নারী নির্যাতন প্রতিরোধ উদ্যোগে সংহতি প্রকাশ করেন।
'নীরবতা ভেঙে জাগো-জাগাও, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও' স্লোগান নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিরোধ পক্ষ পালিত হবে।
সাহারা খাতুন বলেন, "নারী নির্যাতন প্রতিরোধে দেশে সরকার একটি কঠোর আইন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই আইনটি আমরা বিশেষভাবে প্রয়োগ করতে পারছি না। এই প্রয়োগে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে।"
নারী নির্যাতন আইনের যথার্থ প্রয়োগ করতে পুরুষদেরও এগিয়ে আসতে হবে বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "নারী-পুরুষ মিলে সম্মিলিত প্রচেষ্টাই দেশে নারী নির্যাতন সমূলে উৎপাটন করতে পারে।"
আইনজীবী হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি 'সহানুভূতির সঙ্গে' মামলা চালালেও দেখেছেন বেশিরভাগ মামলার ক্ষেত্রেই অর্ধেক পথে গিয়ে 'ক
bdnews24