নারায়ণগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় বিএনপির সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিন হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
আগামী রোববার নারায়ণগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে এই আবেদনে শুনানির দিন ধার্য হয়েছে।
একই দিন মামলার আসামি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজির হওয়ার দিনও ধার্য রয়েছে।
পিন্টু বর্তমানে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে আছেন।
গত ১০ নভেম্বর তাকে নারায়ণগঞ্জে বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ও এএসপি ইউসুফ আলী মোল্লা।
তিনি জানান, এর মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উল্ল
bdnews24