ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার।
বেশ কয়েকদফা বাড়ানোর পর কোকোর সাময়িক মুক্তির মেয়াদ ১৩ নভেম্বর শেষ হওয়ার কথা। তার আগেই বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে মুক্তির মেয়াদ ১৪ নভেম্বর থেকে আরো এক মাস বাড়ানো হলো।
কোকোর আইনজীবীর আবেদনে এ পদক্ষেপ নেওয়া হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়।
কয়েকটি মামলার আসামি কোকো তত্ত্বাবধায়ক সরকার আমলে সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24