ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বাংলাদেশ সরকার জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের প্রতি শ্রদ্ধাশীল। এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে। তবে এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
মঙ্গলবার কাতারের দোহায় জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের রাষ্ট্রপক্ষগুলোর তৃতীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, "দুর্নীতি বিরোধী কনভেনশনের বাস্তবায়ন নিশ্চিত করতে স্বল্পোন্নত দেশেগুলোর সক্ষমতার সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার পদক্ষেপ নেয়া জরুরি। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষগুলোর পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র চিহ্নিত করতে হবে।"
তিনি বলেন, "বাংলাদেশের বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ। তবে সরকারের সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক স
bdnews24