২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বাগেরহাট জেলা বিএনপি'র দুই গ্র"প সোমবার প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নিজেদেরকে দলের মূলধারা বলে দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

বাগেরহাট, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলা বিএনপি'র দুই গ্র"প সোমবার প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নিজেদেরকে দলের মূলধারা বলে দাবি করেছে। এর আগে কেন্দ্রের নির্দেশে রোববার সন্ধ্যায় উভয়পক্ষ একটি সমঝোতা সভার চেষ্টা করেও করতে পারেনি। এক অংশে রয়েছেন- জেলা আহ্বায়ক সামছুল হকসহ ১১ জন যুগ্ম আহ্বায়ক। অপর পক্ষে আছেন শেখ মুজিবর রহমানসহ ৮ যুগ্ম আহ্বায়ক। সকালে প্রেসক্লাব মিলনায়তনে সামছুল হক গ্র"পের সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ আর ষড়যন্ত্র করে জেলা বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক শেখ ওয়াহিদুজ্জামান দিপু, শেখ নজরুল ইসলাম, শেখ আসাদুজ্জামান, শেখ শাহেদ আলী রবি ও শাহিদা আক্তার। দুপুরে একই মিলনায়তনে শেখ মুজিবর রহমান গ্র"প সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্যে তারা বলেন, তাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে দল চালানোর চেষ্টা করছেন। তারা আহ্বায়ক পদ থেকে সামছুল হকের পদত্যাগ দাবি করেন। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক শেখ মুজিবর রহমান, জাহিদুর রহমান, এটিএম আকরাম হোসেন তালিম, কামরুল ইসলাম গোরা, জাহাঙ্গীর আলী বাবু, ওহিদুল ইসলাম পল্টু ও রুহুল আমিন ফারুকী। শেখ মুজিবর গ্র"পের কামরুল ইসলাম গোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ জুন কেন্দ্র থেকে সামছুল হককে আহ্বায়ক এবং আটজনকে যুগ্ম আহ্বায়ক করে নয় সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। পরে আরও তিনজন নিয়ে ১২ সদস্য করা হয়। এই কমিটি ৫১ সদস্যের কমিটির প্রস্তাব কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠায়। কেন্দ্র সদস্য বাড়িয়ে ৬৪ সদস্যের কমিটি অনুমোদন দেয়। এরপর পৌর ও উপজেলা কমিটি গঠন নিয়ে গত ১২ সেপ্টম্বর এক সভায় দুপক্ষের বিরোধ স্পষ্ট হয়। সভাটি চলাকালে এক পর্যায়ে মুজিবর সমর্থকরা বের হয়ে যান। পরবর্তীতে উভয়পক্ষ পৃথকভাবে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৫ ঘ.