ভোলা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিন তার সদস্যপদ বাতিলে উচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন বলে জানিয়েছেন।
শনিবার বিকেলে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, "রিভিউ'র পরও আদালতের রায় বহাল থাকলে তখনই কেবল আমার সংসদ সদস্য পদ বাতিল হবে।"
তিনি বলেন, "নির্বাচনের আগে সব কাগজপত্র নির্বাচন কমিশনে দাখিলের মাধ্যমে আমার সুষ্পষ্ট অবস্থান জানিয়ে প্রার্থিতার বিষয়টি স্পষ্ট করার আবেদন করি। নির্বাচন কমিশন সুষ্পষ্ট বিবেচনা করে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেয়।"
রিভিউ আবেদন করার জন্য আদালতের রায়ের কপি পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান আওয়ামী লীগ দলীয় এ সাংসদ।
স্ত্রী ফারজানা জসিমও সংবাদ সম্মেলনে সাংসদের সঙ্গে ছিলেন।
নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে স
bdnews24