২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১৫ আগস্ট ও ২৮ অক্টোবর রাজনীতির টার্নিং পয়েন্ট'

১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাবলীকে 'দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট' হিসেবে অভিহিত করেছেন বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী। একই সঙ্গে তিনি ওই দুই দিনের হত্যাকাণ্ডকে 'মর্মান্তিক' হিসেবে মন্তব্য করে ১৫ আগস্টের জন্য আওয়ামী লীগ এবং ২৮ অক্টোবরের জন্য বিএনপিকে দায়ী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাবলীকে 'দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট' হিসেবে অভিহিত করেছেন বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী। একই সঙ্গে তিনি ওই দুই দিনের হত্যাকাণ্ডকে 'মর্মান্তিক' হিসেবে মন্তব্য করে ১৫ আগস্টের জন্য আওয়ামী লীগ এবং ২৮ অক্টোবরের জন্য বিএনপিকে দায়ী করেছেন। সোমবার রাজধানীতে এক গোলটেবিল সালাউদ্দীন বলেন, "ওই দুদিনের ঘটনা প্রবাহ আমাদের রাজনীতির টার্নিং পয়েন্ট ছিল। আওয়ামী লীগ নিজের আদর্শে ঠিক থাকলে ১৫ আগস্টের সেই মর্মান্তিক ঘটনা ঘটতো না। একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দলটি নিজের আদর্শ থেকে সরে গিয়েছিল। "একইভাবে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছিল। আমাদের দুর্বলতার কারণে ওইদিন নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এরপর দুই বছর জনগণের ভোটের অধিকার হরণ করা হয়।" ওই দুই বছর জনগণের অর্থে বেতনভোগ চৌকিদারদের বুটের লাথি জনগণকে সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের ক্ষমতা ছাড়ার শেষ দিনে রাজধানীর পল্টনে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে তিনজন জন নিহত হয়। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে ২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকাণ্ডের স্মরণে "ষড়যন্ত্রের রাজনীতি ও দেশপ্রেমিক শক্তির করণীয়' শীর্ষক ওই গোলটেবিল আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "একদিকে হাইকোর্টে ইতিহাস রচনা চলছে। অন্যদিকে, সরকারি দলের এক এমপির জীবননাশের চেষ্টা চলছে। "বীরবিক্রম স্বপনকে ধরে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। কারণ তার ভাই ১৫ আগস্টের ঘটনায় জড়িত। "এ জন্য এক মহিলাকে অবুঝ শিশুসন্তানসহ পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। এ রকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এই সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে। সেখানে সাধারণ মানুষের অবস্থা কোথায় আছে, তা বোঝার অপেক্ষা করতে হবে না।" স