২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রসফায়ারের নামে বিরোধী দল ও মতের লোকদেরই হত্যা করা হয়'

কথিত ক্রসফায়াকে মানবাধিকার ও সংবিধান পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নোয়াখালী, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কথিত ক্রসফায়াকে মানবাধিকার ও সংবিধান পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। তিনি এর জন্য র‌্যাব, পুলিশ ও সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দায়ী করে বলেন, "এ পর্যন্ত কোন জঙ্গি ক্রসফায়ারে মারা যায়নি। ক্রসফায়ারের নামে সব সময় বিরোধী দল ও মতের লোকদেরই হত্যা করা হয়।" সোমবার বিকেল চারটায় নোয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্রসফায়ায় বিষয়ে জানতে চাইলে মেনন এই কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, "আমার দল বরাবরই বিচার বর্হিভুত হত্যাকাণ্ডের বিরোধিতা করে আসছে। মহজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ক্রসফায়ারের বিরোধিতা করছেন। তারপরও একের পর এক ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ