ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।
১৯৬৪ সালের এইদিনে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্ম নেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করা হয়।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকাল আটটায় বনানী কবরস্থানে রাসেলসহ ১৫ আগস্টে নিহতদের কবরে ফুল দেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মিলাদে অংশ নেন। এ সময় তার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১২২ঘ.
bdnews24