২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট থেকে জামিন নিলেন জলিল

কর ফাঁকির মামলায় হাইকোর্ট থেকে রোববার তিন মাসের আগাম জামিন নিয়েছেন আবদুল জলিল। ঝড় তোলা বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আওয়ামী লীগের এ সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলার পরপরই বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 07:11 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় আবদুল জলিলকে তিন মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। ঝড় তোলা বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আওয়ামী লীগের এ সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলার পরপরই বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জামিনের আবেদন নিয়ে রোববার দুপুরে হাইকোর্টে যান জলিল। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তিনি বলেন, "অভিযুক্ত সংসদের ভেতর ও বাইরে একটি বিশেষ সংস্থার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। তাই তার বিরুদ্ধে হয়রানিমূলক এ মামলা করা হয়েছে।" মামলার অভিযোগের বিষয়ে ব্যারিস্টার রোকনউদ্দিন বলেন, আয়কর আইন অনুযায়ী আবদুল জলিল আয়কর দিয়েছেন। তার আয়করের প্রথম মূল্যায়নে কর কিছুটা কম হয়েছিল। দ্বিতীয় মূল্যায়নের পর তিনি তার ওপর প্রযোজ্য কর পরিশোধ করেছেন। সুতরাং তিনি কোনও অপরাধ করেননি। জলিলের জামিনের বিরোধিতায় আদালতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সারওয়ার কাজল। শুনানির পর বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ রইসউদ্দিনের বেঞ্চ শুনানির পর জলিলকে তিন মাসের আগাম অন্তর্র্বতীকালীন জামিনের আদেশ দেয়। একইসঙ্গে এ মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না