ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--'পরিবেশ সৃষ্টি' না করার অভিযোগ তুলে সংসদের চলতি অধিবেশনেও বিএনপি যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
রোববার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
১৮ দিন বিরতির পর রোববার বিকেল ৪টায় সংসদের অধিবেশন আবার বসেছে।
জয়নাল আবদিন বলেন, "আমরা সংসদে যেতে চাই। কিন্তু সংসদে যাওয়ার কোনও পরিবেশ এখনো সরকার সৃষ্টি করেনি। পরিবেশ সৃষ্টি হলে এবং সংসদে কথা বলার নিশ্চয়তা পাওয়ার পরই আমরা সংসদে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। তাই আজকে (রোববার) মুলতবি অধিবেশনেও আমরা যোগ দিচ্ছি না।"
প্রথম অধিবেশনে যোগ দেওয়ার পর টানা দুটি অধিবেশনে সংসদে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে বিএনপি।
সংবাদ ব্রিফিং-এ বিরোধী দলীয় প্রধান হুইপ অভিযোগ করে বলেন, "বিরোধী দলের আসন বিন্যাস নিয়ে সরকারি দলের সঙ্গে আলোচনা করে বিষয়টি স্পিকারের জানানোর কথা থাকলেও তার কোনও অগ্রগতি নেই। তিনি এ বিষয়ে আমাদের কিছুই জানাননি।"
সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ২৯টি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার দাবি করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, "তার একটিও স্পিকার গ্রহণ করেননি। সংসদে কথার বলার নিশ্চয়তা না পেলে ওই সংসদে গিয়ে আমরা কি করব?"
"বিরোধী দলীয় নেতার বাসায় সংসদের কার্যবিবরণীসহ তার ব্যক্তিগত কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সুরাহা করা হয়নি বিরোধী দলের প্রথম সারির আসন বিন্যাসের বিষয়টিও।"
জয়নাল আরও বলেন, "খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার না করে নতুন করে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও মামলা-হামলা করা হচ্ছে।
"বিডিআর এর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করা হয়নি। প্রশাসনসহ সর্বত্র দলীয়করণ চলছে। অথচ কোনও ব্যবস্থা নেই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে। এ রকম অবস্থায় আমরা মনে করি, সংসদে যাওয়ার কোনও পরিবেশ সরকার সৃষ্টি করছে না। তারা (সরকার) চায় না বিরোধী দল সংসদে আসুক।"
বিরোধী দলীয় প্রধান হুইপ আরও বলেন, "২৯ ডিসেম্বর একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন সত্ত্বেও খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে নবম সংসদের প্রথম অধিবেশনই যোগ দিয়েছিলেন। তিনি বলেছেন, সরকারকে সহযোগিতা করতে চান। কিন্তু সরকার সেই সহযোগিতা প্রত্যাখ্যান করেছে।
আসন বিন্যাস নিয়ে দলে কোনও বিরোধ আছে কিনা
bdnews24