ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামী শনিবার দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সকাল দশটায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০২৯ ঘ.
bdnews24