২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুতি থেকে সরে এসেছে আ.লীগ: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের প্রতি নির্বাচনী প্রতিশ্র"তি ভঙ্গের অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, লুটপাট ও দখলের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্রকে ব্যাহত করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

সুমন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের প্রতি নির্বাচনী প্রতিশ্র"তি ভঙ্গের অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, লুটপাট ও দখলের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্রকে ব্যাহত করতে চায়। সংসদের ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদলকে না দেওয়া দলটির নির্বাচনী প্রতিশ্র"তি ভঙ্গের সামিল। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন। শনিবার বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে শহীদ জিয়া মহাবিদ্যালয় মাঠে সমাবেশে ও বগুড়া যাওয়ার পথে কয়েকটি পথসভায় বক্তব্যে এসব কথা বলেন বিরোধী দলীয় নেত্রী। খালেদা জিয়ার গাড়িবহর থেকে জানাচ্ছেন সুমন মাহমুদ। বিকেলে শহীদ জিয়া মহাবিদ্যালয় মাঠে সমাবেশে খালেদা জিয়া অভিযোগ করেন, "আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, লুটপাট ও দখলের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্রকে ব্যাহত করতে চায়।" আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশ্র"তি ভঙ্গের অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, "তারা যা বলে তা করে না; আবার যা বলে না তাই করা শুরু করেছে। নির্বাচনে প্রতিশ্র"তি দিয়ে প্রতিশ্র"তি থেকে সরে এসেছে।" জিয়ার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের সমাপণী দিনের সমাবেশে দুপুর দেড়টার দিকে খালেদা জিয়া বগুড়ায় জিয়ার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। মধ্যাহ্ন ভোজ শেষে মহাবিদ্যালয় মাঠে বক্তৃতায় তিনি সরকারের সমালোচনার পাশাপাশি বিভিন্ন কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় নেতারা তাদের বক্তব্যে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য খালেদা জিয়ার প্রতি দাবি জানান। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা উপ নির্বাচনে তারেক রহমানের প্রার্থিতার দাবি জানিয়ে বলেন, "বগুড়ার জনগণ উপ নির্বাচনে তারেক রহমানকে দেখতে চায়। দলের স্থায়ী কমিটির নীতিনির্ধারকদের কাছে এটা আমাদের আকুল আবেদন।" খালেদা জিয়া তারেক রহমানের মনোনয়ন বিষয়ে বলেন, "তারেক অসুস্থ, তার মনোনয়নের বিষয়ে এখন কিছু বলতে পারছি না। ডাক্তারদের পরামর্শ নিয়ে আমি বলতে পারবো। আপনারা তার জন্য দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে আপনাদের পাশে আসতে পারে। আগেও তারেক আপনাদের পাশেই ছিল।" খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার ১৯ দফা কর্মসূচি এবং তার জীবনাদর্শ তুলে ধরে বলেন, "জিয়া অল্প সময়ের মধ্যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন এবং দেশের ভাবমূর্তি বাড়িয়েছিলেন। দেশের মানুষ এজন্য বারবার বিএনপিকে ক্ষমতায় এনেছে। কিন্তু বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে।" তিনি বলেন, "এবার দুর্নীতির নাম করে সবাইকে ঢালাওভাবে মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে। আমরা দুর্নীতির পক্ষে নই, তবে সুর্নির্দিষ্ট দুর্নীতি কারো বিরুদ্ধে থাকলে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এবার ঢালাওভাবে যে কাজটি হয়েছে তা গ্রহণযোগ্য নয়।" বক্তব্য শেষে বগুড়ার বিভিন্ন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন খালেদা জিয়া। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসেরন উপদেষ্টা আ স ম হান্নান শাহ, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, অধ্যাপক এম এ মান্নান, মির্জা আব্বাস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, দপ্তর সম্পাকদ রিজভী আহমেদ, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক প্রমুখ। খালেদা জিয়া সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউজে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। এর আগে বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জ শহর মোড়ের এক পথসভায় বক্তব্য রাখেন খালেদা জিয়া। সিরাজগঞ্জ শহর মোড়ের পথসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, "সরকারকে বিরোধী দল যাতে সহযোগিতা করতে পারে সে জন্য সুযোগ সৃষ্টির আহ্বান জানাচ্ছি।" তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র লক্ষ করছি। সংসদে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা কাজ করবেন না। স্বার্থবিরোধী কোনো কিছু করা হলে আমরা প্রতিবাদ জানাবো; প্রয়োজনে রাজপথে যেতে বাধ্য হব। আমাদেরকে সে পথে যেতে বাধ্য করবেন না। আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা সংসদে থেকেই সরকারকে সহযোগিতা করতে চাই।" এর আগে খালেদা সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এক পথসভায় সরকারকে তার ছাত্র সংগঠন এবং দলকে 'নিয়ন্ত্রণ করার' আহ্বান জানান। খালেদা বলেন, "সরকারকে বলছি ছাত্রসংগঠন ও দলকে নিয়ন্ত্রণ করুন। লুটপাট-দখল বন্ধ করুন। শান্তি, উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তিনি অভিযোগ করে বলেন. "সরকারি দল সংসদে বিরোধীদলের আসন কেড়ে নিয়েছে। আমরা সংসদে তাদেরকে সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু সেটাও তারা দিচ্ছে না।" বিরোধীদলীয় নেত্রী নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্র"তি দেন। খালেদা বলেন, "১০ টাকা কেজিতে চাল, ৫ টাকায় কাঁচামরিচ, বিনামূল্যে সার ও প্রতি পরিবারে একজন বেকার যুবকের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে হবে।" এ পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দীন, স্থানীয় সাংসদ, রোমেনা মাহমুদ। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত গত ২৫ দিনে সারাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, "সরকারের বয়স মাত্র ২৫/২৬ দিন হয়েছে। তারা এসব প্রতিশ্র"তি থেকে দূরে সরে যাচ্ছে। উল্টো দেশে লুটপাট ও মানুষ হত্যা করে চলেছে। একজন মানুষকে ১৭ টুকরা করার ঘটনা ঘটেছে লালবাগে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনগুলো নৈরাজ্য চালাচ্ছে, হল দখল করছে। দেশের মানুষ আজ শান্তিতে নেই।" পথসভায় তিনি ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে না দেওয়ার বিষয়টিকে সরকারি দলের প্রতিশ্র"তি ভঙ্গের শামিল বলে উল্লেখ বলেন। এ পথসভায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপিকে হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বগুড়ায় বিরোধী দলীয় নেত্রীর কর্মসূচির মধ্যে আছে দুপুরে বাগবাড়ির জেলা স্কুল মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। বগুড়া যাওয়ার পথে সাভার, নবীনগর, মধুপুর, মির্জাপুর প্রভৃতি স্থানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানায়। শতাধিক গাড়ির এ বহরের সঙ্গে আছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা। সকাল পৌনে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোড়ের বাসা থেকে তার গাড়িবহর বগুড়ার উদ্দেশে রওয়ানা হয়। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে সেনাশাসক ও রাষ্ট্রপতি জিয়া ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এ বছর জিয়ার ৭৩ তম জন্মবার্ষিকী বর্ধিত কলেবরে পালন করে বিএনপি। দলের সবগুলো অঙ্গসংগঠন সারা দেশে নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। খালেদা জিয়া নবম সংসদ নির্বাচনে বগুড়ার যে দুইটি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে গাবতলী একটি। তিনি শপথ নেওয়ার আগে ফেনীর আসনটি রেখে বগুড়ার দুইটি আসন ছেড়ে দেন। * সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এএল