২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতজন পূর্ণাঙ্গ সচিব, তিনজন ওএসডি

সাত অতিরিক্ত সচিবকে সচিব করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড.মাহবুবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ ও পিএসসি'র সচিব (অতিরিক্ত সচিব) মো. মুখলেসুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাত অতিরিক্ত সচিবকে সচিব পদে করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড.মাহবুবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ ও পিএসসি'র সচিব (অতিরিক্ত সচিব) মো. মুখলেসুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এক আদেশে এসব পদোন্নতিও রদবদল করা হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএসএম আলী কবির, শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু তাহের খন্দকার মো. ইসমাইল, নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুস সোবহান শিকাদার, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ওয়াহেদুন্নবী চৌধুরী, বিজ্ঞান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাজমুল হুদা খান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম রাব্বানী এবং জাতীয় সংসদের অতিরিক্ত সচিব এবিএম নুরুজ্জামান সচিব হয়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত সুপরিয়র সিলেকশন বোর্ডের সভায় অতিরিক্ত সচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়। বোর্ডের সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠনোর পর রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৬৫৮ ঘ.