২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ৯টিতে আ.লীগ জিতেছে

টাঙ্গাইলের ১২ উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৯টি উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

টাঙ্গাইল, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ১২ উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৯টি উপজেলায়। দুটিতে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত প্রার্থী, বিএনপি, জাতীয় পার্টি ও জেএসডি সমর্থিত প্রার্থীরা একটি করে উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল সদরে আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রশিদ লেবু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯০ হাজার ৭১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুস সালাম চাকলাদার পেয়েছেন ৫২ হাজার ৭৮১ ভোট। সখিপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত শওকত সিকদার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩০ হাজার ৮৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম হাবিবুর রহমান পেয়েছেন ২৯ হাজার ১৭০ ভোট। ধনবাড়ী উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ থেকে বহি