২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর পাঁচ উপজেলায় আ'লীগ, একটিতে বিএনপি নেতা নির্বাচিত

নরসিংদীর ছয় উপজেলার পাঁচটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতারা। একটিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। সদর উপজেলায় বিএনপি সমর্থিত মঞ্জুর এলাহী ৮৮ হাজার ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. মতিন ভূইয়া পেয়েছেন ৫৭ হাজার ৮২৩ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 11:07 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

নরসিংদী, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ছয় উপজেলার পাঁচটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতারা। একটিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। সদর উপজেলায় বিএনপি সমর্থিত মঞ্জুর এলাহী ৮৮ হাজার ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. মতিন ভূইয়া পেয়েছেন ৫৭ হাজার ৮২৩ ভোট। পলাশ উপজেলায় আওয়মী লীগ সমর্থিত ফারুকুল ইসলাম ফারুক ৪৪ হাজার ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফজলুল হক পেয়েছেন ৩৩ হাজার ৪৩৫ ভোট। মনোহরদী উপজেলায় ৪৫ হাজার ৫৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম বীরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মতিউর রহমান পেয়েছেন ১৮ হাজার ৩৯৪ ভোট। শিবপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা ফজলুল রহমান ফটিক মাস্টার ৫৬ হাজার ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের রশিদ খান পেয়েছেন ৪৬ হাজার ২৫২ ভোট। বেলাব উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত শমসের জামান ভূঁইয়া ৪৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আহসান হাবিব পেয়েছেন ৩১ হাজার ১৪১ ভোট। রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত ইউনুছ আলী ভূইয়া ৮৬ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের এসএম কাইয়ূম পেয়েছেন ৬২ হাজার ৮৭৯ ভোট। বৃহস্পতিবার সারাদেশে তৃতীয় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে গোলযোগের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেএইচডি/০৫০৩ ঘ.