২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘোষিত ১১টির মধ্যে ৮টি আ. লীগ, ২টি বিএনপি, ১টিতে এলডিপি জয়ী

চট্টগ্রামের ১৪টি উপজেলার মধ্যে ১০টির ঘোষিত ফলাফলে ৮টি আ. লীগ এবং ২টি বিএনপি একটিতে এলডিপি প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এহসানে এলাহীর কার্যালয় থেকে গভীর রাতে এ খবর জানা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 10:01 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ১৪টি উপজেলার মধ্যে ১০টির ঘোষিত ফলাফলে ৮টি আ. লীগ এবং ২টি বিএনপি একটিতে এলডিপি প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এহসানে এলাহীর কার্যালয় থেকে গভীর রাতে এ খবর জানা যায়। ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আ. লীগের আফতাব উদ্দিন ৬০ হাজার ৬৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহ উদ্দিন পেয়েছেন ৬০ হাজার ৭৫ ভোট। মীরসরাই উপজেলায় আ. লীগের গিয়াস উদ্দিন ৮৬ হাজার ১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাশেম পেয়েছেন সাত হাজার ৬৪২ ভোট। সাতকানিয়া উপজেলায় আ. লীগের আব্দুল মোনাফ ৬৪ হাজার ৪৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. নুরুল হক পান ৪৬ হাজার ২৪২ ভোট। লোহাগাড়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জিয়াউল হক বাবুল ৫৪ হাজার ১৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আসহাব উদ্দিন চৌধুরী পান ৩০ হাজার ৩০৬ ভোট। আনোয়ারায় চেয়ারম্যান পদে আ. লীগের আনারুল ইসলাম খান (ছাতা) ৩৪ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন চৌধুরী (রিকশা) পান ২৬ হাজার ৭১৬ ভোট। বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত বদরুছ মেহের (চেয়ার)। তিনি পান ৪০ হাজার ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের আবুল বশর (রিকশা) পান ১৮ হাজার ৭৩৫ ভোট। রাউজান উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ. লীগের এহসানুল হায়দার চৌধুরী বাবুল (মাছ)। তিনি পেয়েছেন ৮৪ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের অবসরপ্রাপ্ত মেজর জামসেদ হাসান (ছাতা) পান ৯ হাজার ৮১৫ ভোট। রাঙ্গুনীয়া উপজেলায় বিএনপির আবু আহমেদ হাসনাত (চেয়ার) ৩১ হাজার ৮০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মো. আবু জাফর (টেলিফোন) পান ২৫ হাজার ১২৮ ভোট। হাটহাজারীতে আ. লীগর মো. ইসমাইল (দেওয়াল ঘড়ি) ৪২ হাজার ৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন (রিকশা) পান ২৮ হাজার ৫১ ভোট। সন্দ্বীপ উপজেলায় আ. লীগের মো. শাহজাহান (চেয়ার) ৪১ হাজার ২২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজুর রহমান (মাছ) পান ২৭ হাজার ৭৭ ভোট। সীতাকুণ্ড উপজেলায় আ. লীগের আবদুল্লাহ আল বাকের ভুইয়া (আনারস) ৬৫ হাজার ৬৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিদারুল ইসলাম মাহমুদ (দেওয়াল ঘড়ি) পান ৫৫ হাজার ৯৪ ভোট। বৃহস্পতিবার সকাল ৮টায় সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/০৪০০ ঘ.