২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ৫টিতে আ লীগ, ১টি বিএনপি ও একটি নির্দলীয়

মৌলভীবাজারে মোট সাতটি উপজেলার মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি সমর্থিত এবং একটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 08:32 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

মৌলভীবাজার, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে মোট সাতটি উপজেলার মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি সমর্থিত এবং একটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বড়লেখা উপজেলায় আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন ৪১ হাজার ৩০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৪৪৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেহানা বেগম। তিনি পেয়েছেন ৪৫ হাজার ১১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুফিয়া খাতুন জলি পেয়েছেন ১৮ হাজার ৮৫৮ ভোট। কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ৬৭ হাজার ১৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় সক্কোতুল ইসলাম সকু পেয়েছেন ৩৭ হাজার ২৪২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ স ম কামরুল ইসলাম। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দু ঘোষ পেয়েছেন ৩০ হজার ৯৮০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তানিয়া আক্তার লিমা। তিনি পেয়েছেন ৪৭ হাজার ৯৮৪ ভোট। সদর উপজেলায় নির্দলীয় প্রার্থী আব্দুল মুসব্বির ৩২ হাজার ৪৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান তরফদার পেয়েছেন ৩২ হাজার ৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মতিউর রহমান ৫২ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোধীর রায় মঞ্জু পেয়েছেন ৪৩ হাজার ১২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা খান ৪৯ হাজার ৮২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমিলি আফিয়া রহমান পেয়েছেন ২০ হাজার ৭২৯ ভোট। শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামী লীগ নেতা রনধীর কুমার দেব ৫৪ হাজর ৯৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোঃ আসকির মিয়া পেয়েছেন ৪৭ হাজার ২০৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তোফাজ্জল হোসেন ফয়েজ। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৭৫৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জয়শ্রী চৌধুরী। তিনি পেয়েছেন ৩৯ হাজার ২৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ জালাল পেয়েছেন ৩১ হাজার ৩১ ভোট। কমলগঞ্জ উপজেলায় বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী ৫৭ হাজার ৩৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অধ্যাপক রফিকুর রহমান পেয়েছেন ২৫ হাজার ৯০৮ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খন্দকার হোসেন কুটির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তার লিলি বিজয়ী হয়েছেন। জুড়ী উপজেলায় আওয়ামী লীগ নেতা এমএ মুমিত আসুক ২১ হাজার ৫৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদ উদ্দিন বটল পেয়েছেন ১৮ হজার ৮৩০ ভোট। ভাইস চেয়ারম্যান হয়েছেন মুজিবুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন আজিবুন নেছা। রাজনগর উপজেলায় আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দোজা ভেলা ৩৪ হাজার ২৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আসকির খান ২২ হাজার ৭৫৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আহমেদ বেলাল। তিনি পেয়েছেন ২০ হাজার ৮৯৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রাশেদা জাফর। তিনি পেয়েছেন ৬১ হাজার ২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ সয়ফুল পেয়েছেন ৮ হজার ৭৯৫ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/০২৪০ ঘ.