২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার নয় উপজেলার আটটিতেই আ. লীগ নেতারা জয়ী

খুলনার নয়টি উপজেলার মধ্যে আটটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারা বিজয়ী হয়েছেন। একটিতে জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী। রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আলী আকবর। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফসার আহমেদ জমাদ্দারের ভোটসংখ্যা ২৬ হাজার ১৯০টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 08:02 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

খুলনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার নয়টি উপজেলার মধ্যে আটটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারা বিজয়ী হয়েছেন। একটিতে জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী। রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আলী আকবর। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফসার আহমেদ জমাদ্দারের ভোটসংখ্যা ২৬ হাজার ১৯০টি। পাইকগাছা উপজেলায় আওয়ামী লীগের মোড়ল রশিদুজ্জামান ৫০ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সম বাবর আলী পেয়েছেন ৪৬ হাজার ৮৫২ ভোট। তেরখাদা উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু। তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই কেএম আহমদ উল্লাহ পিলু পেয়েছেন ২১ হাজার ৪০৬। কয়রা উপজেলায় আওয়ামী লীগের জিএম মহসিন রেজা ৩৮ হাজার ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতা মাওলানা তমিজউদ্দিন পেয়েছেন ৩১ হাজার ৯০৩ ভোট। ফুলতলায় জয়ী হয়েছেন বিএনপি সরদার আলাউদ্দিন মিঠু। তিনি ২৯ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকরাম হোসেনের ভোটসংখ্যা ২৬ হাজার ৩৭৯। দাকোপ উপজেলায় ৩৭ হাজার ৭৪০ ভোট পেয়ে আওয়ামী লীগের এসএম আবুল হোসেন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলেরবিনয় কৃষ্ণ রায় পেয়েছেন ৩১ হাজার ৯৯৩ ভোট। বটিয়াঘাটা উপজেলায় আওয়ামী লীগের আশরাফুল আলম বিজয়ী হয়েছেন। তার ভোটসংখ্যা ৩৪ হাজার ১৬২। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই মনোরঞ্জন মণ্ডল পেয়েছেন ৩২ হাজার ৭৯২ ভোট। দীঘলিয়া উপজেলায় আওয়ামী লীগের মহিউদ্দিন মল্লিক ৩৫ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের খান নজরুল ইসলাম পেয়েছেন ২৮ হাজার ৮৫২ ভোট। ডুমুরিয়ায় ১ লাখ ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের গাজী আব্দুল হাদি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোল্লা আবুল কাশেম পেয়েছেন ৩০ হাজার ৮৬৭ ভোট। ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০১৫০ ঘ.