২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার দেবহাটায় আ. লীগের দুই নেতার লড়াইয়ে মোস্তফা জয়ী

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও আওয়ামী লীগের নেতা আব্দুল গণি। তিনি পেয়েছেন ২৩ হাজার ৩৫৪ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

সাতক্ষীরা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও আওয়ামী লীগের নেতা আব্দুল গণি। তিনি পেয়েছেন ২৩ হাজার ৩৫৪ ভোট। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। দেবহাটায় স্থানীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মোস্তফা। এ উপজেলায় ২৯ কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৭৭ হাজার ২৬০। সদর, আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, তালা ও কলারোয়ায় এখন ভোট গণনা চলছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/১২১৪ ঘ.