২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা সদরে আ.লীগ সমর্থিত প্রার্থীর জয়

নেত্রকোনার ১০টি উপজেলার মধ্যে একটির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। নেত্রকোনা সদর উপজেলায় তফসির উদ্দিন আহমেদ ৫৩ হাজার ৩৯৮ ভোট পেয়ে চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের নেতা এস এম কামরুল হাসান শাহীন পেয়েছেন ৩২ হাজার ২২২ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

নেত্রকোনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার ১০টি উপজেলার মধ্যে একটির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। নেত্রকোনা সদর উপজেলায় তফসির উদ্দিন আহমেদ ৫৩ হাজার ৩৯৮ ভোট পেয়ে চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের নেতা এস এম কামরুল হাসান শাহীন পেয়েছেন ৩২ হাজার ২২২ ভোট। রাতে রিটার্নিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন। এখনো পূর্বধলা, মোহনগঞ্জ, দূর্গাপুর, বারহাট্টা, আটপাড়া, মদন, খালিযাজুরী, কমলাকান্দা ও কেন্দুয়া উপজেলার ভোট গণনা চলছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০০১১ ঘ.