২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর সদরে আ.লীগ নেতা জয়ী

শরীয়তপুরের ছয়টি উপজেলার মধ্যে একটির ফলাফল পাওয়া গেছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল ফজল মাস্টার। তিনি মোট ভোট পেয়েছেন ৪৫ হাজার ৫০৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী বেগম শামসুন নাহার রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪১ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

শরীয়তপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ছয়টি উপজেলার মধ্যে একটির ফলাফল পাওয়া গেছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল ফজল মাস্টার। তিনি মোট ভোট পেয়েছেন ৪৫ হাজার ৫০৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী বেগম শামসুন নাহার রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪১ ভোট। রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার বড়াল এ ফলাফল জানান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত গোলাম মোস্তফা ৩৭ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এস এম শাহ আলম পেয়েছেন ১১০২৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জিন্নাত হাবিব ৪৭ হাজার ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রোকেয়া আক্তার পেয়েছেন ১৮১ ভোট। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/২৩৪৬ ঘ.