খুলনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার নয়টি উপজেলার মধ্যে একটির নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।
রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আলী আকবর। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফসার আহমেদ জমাদ্দারের ভোটসংখ্যা ২৬ হাজার ১৯০টি। তার প্রতীক ছিল ছাতা।
ভোট গণনা শেষে রাত ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
কয়রা, দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা, দীঘলিয়া, ডুমুরিয়া, তেরখাদা ও পাইকগাছার ফলাফল এখনও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২২১৮ ঘ.
bdnews24