২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দলের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

উপজেলা নির্বাচনে সরকারি দলের বিরুদ্ধে ব্যালটে ইচ্ছামতো সিল মারা, কেন্দ্র দখল এবং বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনে সরকারি দলের বিরুদ্ধে ব্যালটে ইচ্ছামতো সিল মারা, কেন্দ্র দখল এবং বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ অভিযোগ করেন। রিজভী বলেন, "সারাদেশ থেকে উপজেলা নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে সরকারি দলের কর্মীরা ভোট কেন্দ্র দখল করেছে এমন অভিযোগ আসছে। আমাদের মনিটরিং সেলে তথ্য প্রমাণসহ অভিযোগগুলো জমা হচ্ছে। ৩টা পর্যন্ত এ অভিযোগ পাওয়া গেছে।" ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কুমিল্লার বরুড়া, সিরাজগঞ্জের বেলকুচি, যশোরের চৌগাছা, নোয়াখালীর কোম্পানিগঞ্জ, লক্ষ্মীপুরের রামগঞ্জ, বরিশালের মেহেন্দীগঞ্জ, বগুড়ার গাবতলী, মাগুরা সদর, ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, ঠাকুরগাঁ সদর, রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন কেন্দ্রে দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, "আমাদের কাছে এ পর্যন্ত প্রাপ্ত খবর থেকে জেনেছি, বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলো সরকারি দল দখল করে তাদের কর্মীরা ইচ্ছেমতো সিল মেরে ব্যালট পেপার বাক্সে ঢুকিয়েছে। অধিকাংশ কেন্দ্রে বিএনপি সমর্থিত পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। "এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার পাওয়া যায়নি," বলেন রিজভী আহমেদ। তার অভিযোগ, অনেক কেন্দ্রে দেখা গেছে মানুষ ছাড়াই ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। তিনি নারায়ণগঞ্জের আড়াই হাজারের উপজেলার বিভিন্ন কেন্দ্রের কথা তুলে ধরে অভিযোগ করেন, "সরকারি দলের সমর্থকরা কেন্দ্র দখল করে সকাল ১১টার মেেধ্য ৫০ থেকে ৬০ শতাংশ ব্যালটে সিল মেরে বাক্সে ভরেছে। স্থানীয় পুলিশ সুৃপারের কাছে লিখিত অভিযোগ করলেও তিনি ব্যাপারটি আমলে নেননি। বরং উল্টো অভিযোগকারীদের হয়রানি করেছেন।" তিনি বলেন, "বেশ কয়েকেটি উপেজলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা ব্যাপক অনিয়ম দেখে দুপুরের মধ্যেই নির্বাচন বর্জন করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জিএনএ/২০০০০ ঘ.