২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়ল

হাইকোর্টের নির্দেশে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন ও মামলার স্থগিতাদেশ ১৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া খালেদা জিয়ার মন্ত্রীসভার সদস্য জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, আলতাফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, এম সাইফুর রহমানের জামিন ও স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের নির্দেশে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন ও মামলার স্থগিতাদেশ ১৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া খালেদা জিয়ার মন্ত্রীসভার সদস্য জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, আলতাফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, এম সাইফুর রহমানের জামিন ও স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থান্তান্তরিত দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক অমর কুমার রায় রোববার এই আদেশ দেন। গত বছরের ১৮ ডিসেম্বর খালেদা জিয়াকে হাইকোর্ট তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পরিপ্রেক্ষিতে রোববার বিচারক ১৯ মার্চ পর্যন্ত খালেদার জামিন ও স্থগিতাদেশ বাড়ানোর আদেশ দেন। অন্যদিকে একই আদালতের একই বিচারক নিজামী, মুজাহিদ, সাইফুর, আলতাফ ও খন্দকার মোশারফের মামলার স্থগিতাদেশ ও জামিন হাইকোর্টের আদেশ অনুযায়ী ৬ মে পর্যন্ত বাড়ায়। বিচারক আগামী ৫ ফেব্র"য়ারির মধ্যে হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১৯০৩ ঘ.