২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিক সময়ে কৃষকদের কাছে সার পৌঁছে দিন: ডিলারদের প্রতি শিল্পমন্ত্রী

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সঠিক সময়ে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বুধবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সঠিক সময়ে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বুধবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, কোটা অনুযায়ী ডিলাররা নির্দিষ্ট সময়ে সার তোলার পর তা ইউনিয়ন পর্যায়ে পৌঁছলো কী না তা কেন্দ্রীয়ভাবে তদারকি করার জন্য ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নেতাদের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী। সার ডিলার, স্থানীয় প্রশাসন ও সার কর্মকর্তা- কর্মচারিকে একই দেহে ভিন্ন ভিন্ন অঙ্গ হিসেবে আখ্যায়িত করে দিলীপ বড়ুয়া বলেন, "এর কোনোটাতে ত্র"টি বিচ্যুতি হলে পুরো কৃষি উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে।" চাহিদা অনুযায়ী কৃষকদের কাছে সার পৌঁছে দিতে ডিলাররা নিজ উদ্যোগে দায়িত্ব পালন করবেন বলেও শিল্পমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে শিল্প সচিব ইলিয়াস আহমেদ, বিসিআইসির চেয়ারম্যান মোখলেছুর রহমান, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কফিলউদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১৪৯ঘ.