২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ উপজেলা নির্বাচনই এখন বড় চ্যালেঞ্জ: মেনন

অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

বরিশাল, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন। মঙ্গলবার রাতে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মেনন বলেন, "মানুষ দিন বদলের স্বপ্ন দেখছে। এই (উপজেলা) নির্বাচনের মধ্য দিয়েও মহাজোটের দিন বদলের স্বপ্নের প্রতিফলন ঘটাতে হবে।" ঢাকা-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেও বরিশালের সন্তান হিসেবে এ অঞ্চলের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্র"তি দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। এ জন্য বরিশাল অঞ্চলের মন্ত্রী-সাংসদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল হক নিলুর সভাপতিত্বে দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৫০ ঘ.