২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না: সাখাওয়াত

উপজেলা নির্বাচনে প্রার্থীদের কোন রাজনৈতিক দল কিংবা নেতার ছত্রছায়ায় প্রচারণা না চালানোর অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। একজন মহিলা প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে একজন রাজনৈতিক নেতা হুমকি দিচ্ছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাখাওয়াত বলেন, "উপজেলা নির্বাচনে কোন অবস্থাতেই রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

সাভার, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা নির্বাচনে প্রার্থীদের কোন রাজনৈতিক দল কিংবা নেতার ছত্রছায়ায় প্রচারণা না চালানোর অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। একজন মহিলা প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে একজন রাজনৈতিক নেতা হুমকি দিচ্ছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাখাওয়াত বলেন, "উপজেলা নির্বাচনে কোন অবস্থাতেই রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।" আগামী ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা মিলনায়তনের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওই মহিলা প্রার্থী অভিযোগ করেন, তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। ওই দলের একজন নেতা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বহিষ্কারের হুমকি এবং তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে সাখাওয়াত বলেন, "দল কাকে রাখবে আর কাকে বহিষ্কার করবে সেটা দেখার কাজ নির্বাচন কমিশনের নয়। তবে কেউ প্রার্থীকে হুমকি দিলে তিনি যে রাজনৈতিক দলেরই হোন না কেন কমিশন তাকে ছাড় দেবে না।" নির্বাচন কমিশনার তাৎক্ষণিকভাবে অভিযুক্ত রাজনৈতিক নেতাকে আটক করার জন্য পুলিশকে অনুরোধ করেন। তিনি বলেন, "এখন যে পরিস্থি'তি দেখছি, তাতে মনে হচ্ছে সংসদ সদস্যদের উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারে আচরণ বিধিতে কঠোর ব্যবস্থা রাখা উচিৎ ছিল।" আগামীতে এ ব্যাপারে নীতিমালা আরও কঠোর করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে উপজেলা নির্বাচন জরুরি- এ কথা উল্লেখ করে তিনি সাংসদদের উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান। প্রার্থীদের সতর্ক করে সাখাওয়াত বলেন, "কারো এজেন্ট তার দায়িত্ব পালনকালে কেন্দ্রের বাইরে গেলে তাকে আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। কারণ এজেন্টরা বাইরে গেলেই এর সুযোগ নিয়ে পরাজিত প্রার্থীরা কারচুপি ও জাল ভোটের কাল্পনিক অভিযোগ তুলে প্রশাসনকে ব্যস্ত রাখার চেষ্টা করবে।" সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বী মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ লোকমান হাকিম, উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ, জেলা নির্বাচন কর্মকর্তা সেখ আনোয়ার হোসেন, ঢাকা জেলা পুলিশ সুপার আনসার উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন হায়দার, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিন মিয়া প্রমূখ। এর আগে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন নির্বিঘ