ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সারাদেশে দলীয় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের 'সন্ত্রাসী হামলা' অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের 'সন্ত্রাসীদের' হাতে ইতিমধ্যে দলের ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে শত শত। থানা, পুলিশ ও স্থানীয় প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কুৃমিল্লার মেঘনা উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমানকে নির্মমভাবে মেরে হাত-পা ভেঙে দিয়েছে 'আওয়ামী সন্ত্রাসীরা'।
এছাড়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের যুবদল নেতা কান্টু বিশ্বাস ও নীল নামে ভ্যান চালককে কুৃপিয়ে জখম করা হয়েছে।
এছাড়া নোয়াখালী-২ নির্বাচনী আসনের কাশীপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ঢাকার গজারিয়াসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের ওপর কথিত হামলার চিত্র তুলে ধরে রিজভী আহমেদ বলেন,'' সারাদেশে এহেন সন্ত্রাসী ও অরাজক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৩৯ঘ.
bdnews24