২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব ও সুইস প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। 'শক্তিশালী গণতন্ত্রের অভিযাত্রায়' সামিল হতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে পারায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। 'শক্তিশালী গণতন্ত্রের অভিযাত্রায়' সামিল হতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে পারায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ প্রধান তার বার্তায় শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন এবং সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য শেখ হাসিনার প্রয়াসকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন এবং জাতিসংঘের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এদিকে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট হ্যান্স-রুডল্ফ মার্জ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষে প্রেসিডেন্ট মার্জ শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী হিসাবে তার সাফল্য কামনা করেন। বৃহস্পতিবার স্থানীয় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট মার্জ বলেন, "আমি আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং রাষ্ট্রের ভবিষ্যত প্রগতি কামনা করছি।" এতে আরো বলা হয়, "বাংলাদেশের সা