২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার নোয়াখালী যাচ্ছেন খালেদা

নোয়াখালী-১ আসনের স্থগিত নির্বাচনে দলীয় প্রচারণায় অংশ নিতে খালেদা জিয়া শুক্রবার নোয়াখালী যাচ্ছেন। তিনি সেখানে চারদলীয় জোট প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের সমর্থনে সোনাইমুড়ী ও চাটখিলে দুইটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 08:57 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-১ আসনের স্থগিত নির্বাচনে দলীয় প্রচারণায় অংশ নিতে খালেদা জিয়া শুক্রবার নোয়াখালী যাচ্ছেন। তিনি সেখানে চারদলীয় জোট প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের সমর্থনে সোনাইমুড়ী ও চাটখিলে দুইটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। শুক্রবার সকালে খালেদা জিয়া সড়কপথে নোয়াখালী যাবেন। প্রথম জনসভাটি করবেন বিকালে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে। অন্যটি হবে চাটখিল পিজি উচ্চ বিদ্যালয় মাঠে। ৪ ডিসেম্বর নোয়াখালী-১ আসনের মহাজোটের প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ঢাকার লালমাটিয়ায় নিজ এপার্টমেন্টে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত করে। নতুন তফসিল অনুয়ায়ী আগামী ১২ জানুয়ারি ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫১২ঘ.