২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাংসদদের বৈঠক শেষ

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক রাত পৌনে ১০টার দিকে শেষ হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা পৌনে ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক রাত পৌনে ১০টার দিকে শেষ হয়েছে। (বিস্তারিত আসছে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা পৌনে ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, নব নির্বাচিত সাংসদদের মধ্যে সালাহউদ্দিন কাদের চৌধুরী, এমকে আনোয়ার, মজিবুর রহমান সরোয়ার, বরকত উল্লাহ বুলু, জাফরুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন ফারুক, রুমানা মাহমুদ, হাসিনা আহমেদ, শাহ্ মোফাজ্জাল হোসেন কায়কোবাদসহ ২৫ জন সাংসদ উপস্থিত ছিলেন। গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে চারদলীয় জোটের প্রধান দল বিএনপি ২৯টি আসনে বিজয়ী হয়। অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসন পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ১৯৫ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২২০১ ঘ.