২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক সিদ্দিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত

শেখ হাসিনার প্রধান ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 08:27 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার প্রধান ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, মঙ্গলবার স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেযারম্যান এইচ টি ইমাম, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা সাবেক সচিব ড.মশিউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আলাউদ্দিন আহমেদ এবং চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ড. সৈয়দ মোদাচ্ছের আলীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৪১৪ ঘ.