২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন দুলু

সাবেক চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রুহুল কুদ্দুস তালুকদার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন। তার ভাগ্নে আলম তাকে নিয়ে যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা জানুয়ারী ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রুহুল কুদ্দুস তালুকদার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন। তার ভাগ্নে আলম তাকে নিয়ে যায়।" দুর্নীতির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী ২০০৭ সালের ৩ ফেব্রুয়ারি দুলুকে গ্রেপ্তার করে। আদালত গত বৃহস্পতিবার তার জামিনের আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২০৪৯ ঘ.