২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ দলের মহাজোট হলেও আ. লীগ জিততে পারবে না: স্পিকার

আওয়ামী লীগ ১০০ দল নিয়ে মহাজোট করলেও জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ভোট যুদ্ধে পেরে উঠবে না বলে মন্তব্য করেছেন স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- আওয়ামী লীগ ১০০ দল নিয়ে মহাজোট করলেও জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ভোট যুদ্ধে পেরে উঠবে না বলে মন্তব্য করেছেন স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার। শুক্রবার বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আয়োজিত 'সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তির করণীয়' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার বলেন, "আওয়ামী লীগ ১৪ দল, ১৬ দল এমনকি ১০০ দল নিয়ে মহাজোট করলেও জাতীয়বাদী শক্তির ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ভোটযুদ্ধে পেরে উঠবে না। কারণ আওয়ামী লীগ একসময় গণতন্ত্র হত্যা করেছে। তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়।" আগামী ১৮ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে ধন্যবাদ জানিয়ে জমিরউদ্দিন সরকার বলেন, "এ নির্বাচন হতেই হবে। এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠিত হবে।" একইসঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে বলেন, "গত ১৮ মাস সরকার জনগণের কোনো সমস্যারই সামাধান দিতে পরেনি, বরং বাড়িয়েছে। দেশের জনগণের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে, কেবল নির্বাচিত সরকারই দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারে, অন্য কেউ নয়।" এইচ এম এরশাদের সা