২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গা বাঁচাতেই দুই নেত্রীকে এক টেবিলে বসানোর চেষ্টা: কোরেশী

নিজেদের গা বাঁচাতে সরকার দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

পাবনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের গা বাঁচাতে সরকার দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার দাশুরিয়ায় জেলা পিডিপি আয়েজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কোরেশী বলেন, "বর্তমান সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে এখন নিজেদের গা বাঁচাতে দুই নেত্রীকে এজ টেবিলে বসাতে চাইছে।" দুই নেত্রীকে এক টেবিলে বসালেই সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন তিনি। পিডিপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাইদুল ইসলাম সর্দার মান্না, মোবারক উদ্দিন, ইউনুস আলী তোতা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২২৪৫ ঘ.