২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সোমবার

আগামী সোমবার জাতীয় সংসদ, উপজেলা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সোমবার জাতীয় সংসদ, উপজেলা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। বুধবার দুপুরে কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "শনিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপের বিষয়ে তাকে অবহিত করব। এরপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সোমবার সব নির্বাচনের তারিখ ঘোষণা করব।"(সমন্বিত) তবে কমিশন এখনই নির্বাচনের তফসিল (বিস্তারিত সময়সূচি) ঘোষণা করবে না বলে জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হচ্ছে কি না জানতে চাইলে শামসুল হুদা বলেন, "আগে এক ধরনের পরিকল্পনা ছিল। তাতে তো হচ্ছে না। এখন নতুন করে পরিকল্পনা করতে হবে।" তিনটি নির্বাচনের মধ্যে কত দিন করে সময় রাখা হবে