ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের জন্য সেনানিবাসে তার মইনুল সড়কের বাসায় রওনা হয়েছেন সরকারের চার উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রাত ৯টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে তিনি খালেদা জিয়ার বাসায় রওনা হয়েছেন।
হোসেন জিল্লুর বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওল্ড ডিওএইচএস কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/জেকে/এমএইচবি/২১৩৫ ঘ.
bdnews24