ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী আহমেদ আজম খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডভোকেট আহমেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারেক রহমান এমিরেটস এয়ারলাইন্সের রাতের ফ্লাইটে লন্ডনের পথে যাত্রা করবেন। তিনি কিছুক্ষণ আগে জিয়া জিয়া বিমান বন্দরের উদ্দেশে রওনা হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24