২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর ফাঁকির মামলায় পিন্টু দম্পতির জামিন

আয়কর ফাঁকির মামলায় বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনাকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মামলাটির কার্যক্রমও তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনাকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মামলাটির কার্যক্রমও তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মামনুন রহমানের বেঞ্চ এই আদেশ দেয়। পিন্টু দম্পতির পক্ষে শুনানিতে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী বলেন, "কারো বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করার আগে আয়কর অধ্যাদেশ অনুযায়ী নোটিশ দিতে হয়। অথচ কোনো নোটিশ না দিয়েই এনবিআর এ মামলা দায়ের করেছে। সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম। পিন্টুর আরেক আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিন্টুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের একটি মামলা রয়েছে। ওই মামলাতেও তার জামিনের জন্য আবেদন করা হবে। ২০০৭ সালের ১৫ ফেব্র"য়ারি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পিন্টু দম্পত্তির বিরুদ্ধে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আয়কর ফাঁকির এ মামলাটি দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/১৯৪২ ঘ.