২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের ভিসার জন্য তারেকের আবেদন

চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে ভিসার আবেদন করেছেন খালেদা জিয়ার বড় ছেলে সদ্য জামিনে মুক্ত তারেক রহমান। রোববার সকালে গুলশানে যুক্তরাজ্য হাইকমিশনে এ আবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছেন তারেকের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে ভিসার আবেদন করেছেন খালেদা জিয়ার বড় ছেলে সদ্য জামিনে মুক্ত তারেক রহমান। রোববার সকালে গুলশানে যুক্তরাজ্য হাইকমিশনে এ আবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছেন তারেকের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তারেক ছাড়াও তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ মোট পাঁচ জনের জন্য ভিসার আবেদন করা হয়েছে। আহমেদ আজম খান বলেন, "ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে কিছু একটা জানাতে পারব।" বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমান গত ৪ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন। তিনি এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন। এদিকে তারেকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, তার কোমরের ব্যথা আগের তুলনায় বেড়েছে। বঙ্গবন্ধু মেডিকেলের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লে