২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে ছাড়লে সবাইকেই ছাড়তে হবে: আ. লীগ

তারেক রহমানের মুক্তি প্রক্রিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছেন, দুর্নীতির 'বিশ্বচ্যাম্পিয়ন'কে ছেড়ে দিলে আর কাউকে আটক রাখার নৈতিক অধিকার বর্তমান সরকারের থাকে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের মুক্তি প্রক্রিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছেন, দুর্নীতির 'বিশ্বচ্যাম্পিয়ন'কে ছেড়ে দিলে আর কাউকে আটক রাখার নৈতিক অধিকার বর্তমান সরকারের থাকে না। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সৈয়দ আশরাফুল অভিযোগ করেছেন, সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ কারাগারে খালেদা জিয়ার সভাপতিত্বে চারদলীয় জোটের বৈঠক হয়েছে দাবি করে এর নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা। এককভাবে সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারকে আবার হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী ৪ ও ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যদেশ এবং উপজেলা নির্বাচনের বিষয়ে আলোচনা করবে আওয়ামী লীগ। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মুক্তি প্রক্রিয়ার ব্যপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আশরাফুল ইসলাম বলেন, "যে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন, তাকে ছেড়ে দিলে আর কাউকে আটকে রাখার নৈতিক অধিকার এই সরকারের থাকে না। তাকে ছেড়ে দেওয়ার আগে দুর্নীতির অভিযোগে আর যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও ছেড়ে দিতে হবে।" তারেকের মুক্তির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু শনিবার পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজে এক সভায় বলেন, "দুর্নীতির অভিযোগে যারা এখন কারাগারে রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বড় অপরাধীকে মুক্তি দিলে আর জেলে তালা ঝুলিয়ে লাভ কী?" বিচারাধীন ১২টি মামলার আসামি তারেক রহমান স