২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলু পরিবারের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার মামলায় সাবেক জোট সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, তার স্ত্রী শামিমা আক্তার ও ছেলে ওমর শরীফ মো. ইমরানের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার মামলায় সাবেক জোট সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, তার স্ত্রী শামিমা আক্তার ও ছেলে ওমর শরীফ মো. ইমরানের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক মো. মঞ্জুর আলম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক। বুলু পরিবারের বিরুদ্ধে চলতি বছরের ৭ জানুয়ারি রমনা থানায় মামলাটি করা হয়। দুদকের অভিযোগ ছিল, কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে বুলু প্রায় ৩ কোটি ৩৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বুলু পরিবার জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ করা হয় মামলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২০৩১ ঘ.